সড়ক দুর্ঘটনা বরগুনার আমতলী সরকারি কলেজের অধ্যাপক ফিরোজ নিহত

হোম পেজ » শোক/মৃত্যুবার্ষিকী » সড়ক দুর্ঘটনা বরগুনার আমতলী সরকারি কলেজের অধ্যাপক ফিরোজ নিহত
বৃহস্পতিবার ● ৫ ফেব্রুয়ারী ২০২৬


 

সড়ক দুর্ঘটনায় বরগুনার আমতলী সরকারি কলেজের অধ্যাপক ফিরোজ নিহত

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বরগুনা জেলার আমতলী সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক খন্দকার আশশাকুর রহমান ফিরোজ। বুধবার রাত সাড়ে ৯টার দিকে পটুয়াখালীর হেতালিয়া বাঁধঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি বরগুনা সদর উপজেলার আয়লাপাতাকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার ফজলুল হকের ছেলে।

 

জানা গেছে, বুধবার সন্ধ্যায় হেতালিয়া বাঁধঘাট এলাকায় এক হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছ থেকে ওষুধ নিয়ে আমতলীতে নিজ বাসায় ফিরছিলেন। এসময় রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা পিছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ ও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়ে স্বজনরা হাসপাতাল থেকে মরদেহ গ্রহণ করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে আমতলী সরকারি কলেজে প্রথম জানাজা এবং বিকেলে আয়লাপাতাকাটা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অধ্যাপক ফিরোজের মৃত্যুতে শোক জানিয়েছেন বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু।

বাংলাদেশ সময়: ০:৩৫:৩৯ ● ৮৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ