পিরোজপুরে বিএনপি-গণঅধিকারের দেড় শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

হোম পেজ » পিরোজপুর » পিরোজপুরে বিএনপি-গণঅধিকারের দেড় শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
মঙ্গলবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৬


পিরোজপুরে বিএনপি-গণঅধিকারের দেড় শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

সাগরকন্যা প্রতিবেদক, ইন্দুরকানী (পিরোজপুর)

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও গণঅধিকার পরিষদের দেড় শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে ইন্দুরকানী সদর ইউনিয়নের কালাইয়া রাজিয়া রশিদ মাদ্রাসা মাঠে এক যোগদান অনুষ্ঠানে এসব নেতাকর্মীরা জামায়াতে যোগদান করেন।

যোগদানকৃতরা হলেন- সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও বিএনপির সদস্য আবুল বাশার মৃধা, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও বিএনপি নেতা আ: রব শেখ, মৎস্যজীবি দল নেতা জাহিদুল ইসলাম, গণঅধিকার পরিষদের উপজেলা আহবায়ক কমিটির সাবেক সদস্য মো: মাসুম হাওলাদার, ওয়ার্ড মৎস্যজীবি দল নেতা বাবুল মোল্লা, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো: হাবিবুর রহমান ও বিএনপি নেতা আব্দুর রাজ্জাকসহ প্রায় দেড় শতাধিক নেতাকর্মী।

এসময় উপস্থিত ছিলেন- জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ছোট ছেলে নাসিম বীন সাঈদী, জামায়াতের পিরোজপুর পৌরসভা আমীর ইসাহাক আলী খান, ইন্দুরকানী উপজেলা আমীর মাওলানা আলী হোসেন, জামায়াত নেতা আব্দুল হাই ও আব্দুল মান্নান হাওলাদার প্রমুখ।


এসকেএমআর

বাংলাদেশ সময়: ১৫:২৮:১৩ ● ৩৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ