দশমিনা-গলাচিপায় বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

হোম পেজ » পটুয়াখালী » দশমিনা-গলাচিপায় বিএনপির আহ্বায়ক কমিটি গঠন
মঙ্গলবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৬


দশমিনা-গলাচিপায় বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর দশমিনা ও গলাচিপা উপজেলায় বিএনপির সাংগঠনিক কার্যক্রমে গতি আনতে আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। সোমবার (২ ফেব্রুয়ারি) দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে তিনটি কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়।
চিঠি অনুযায়ী, দশমিনা উপজেলা বিএনপির আহ্বায়ক করা হয়েছে সিদ্দিক আহম্মেদ মোল্লাকে। সদস্য সচিব করা হয়েছে আলহাজ শাহ আলম শানু সিকদারকে। তাদের নিয়ে ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক করা হয়েছে আলহাজ গোলাম মোস্তফাকে। সদস্য সচিব করা হয়েছে আলতাফ হোসেনকে। তাদের নেতৃত্বে ২১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া গলাচিপা পৌর বিএনপির আহ্বায়ক করা হয়েছে রফিকুল ইসলাম খানকে। সদস্য সচিব করা হয়েছে সাহেব আলী মাতব্বরকে।
পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি বলেন, বিষয়টি তিনি শুনেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন। তবে এখনো কেন্দ্রীয় বিএনপির আনুষ্ঠানিক চিঠি হাতে পাননি।
এর আগে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে গত ১৭ জানুয়ারি ২০২৬ দশমিনা উপজেলা, গলাচিপা উপজেলা ও গলাচিপা পৌর বিএনপির আগের পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় বিএনপি। ওই সিদ্ধান্তের পর এলাকায় দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা শুরু হয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন আহ্বায়ক কমিটি মাঠপর্যায়ে দলের কার্যক্রম সক্রিয় করতে ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ১৪:২৯:৪৪ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ