তালতলীতে মাদক কারবারির তিন মাসের কারাদণ্ড

হোম পেজ » বরগুনা » তালতলীতে মাদক কারবারির তিন মাসের কারাদণ্ড
সোমবার ● ২ ফেব্রুয়ারী ২০২৬


তালতলীতে মাদক কারবারির তিন মাসের কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, তালতলী (বরগুনা)

বরগুনার তালতলীতে ১০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৬৪ হাজার ৫০০ টাকাসহ মো. রফিক নামের এক মাদক কারবারিকে আটক করে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলা শহরের মাছবাজার এলাকায় নৌবাহিনীর অভিযানে তাকে আটক করা হয়। রফিক ওই এলাকার বারেক মিয়ার ছেলে।

নৌবাহিনী সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে লেফটেন্যান্ট শাকিল মাহমুদের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় রফিকের কাছ থেকে গাঁজা, নগদ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পরে তালতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেবক মন্ডল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ২০:০৯:৪৫ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ