খালাস কার্যক্রম শুরু যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে ৫৭ হাজার টন গম পৌঁছেছে

হোম পেজ » খুলনা » খালাস কার্যক্রম শুরু যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে ৫৭ হাজার টন গম পৌঁছেছে
রবিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৬


শুরু যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে ৫৭ হাজার টন গম পৌঁছেছে

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
যুক্তরাষ্ট্র থেকে আমদানি হওয়া ৫৭ হাজার ৫০০ টন গম মোংলা বন্দরে পৌঁছেছে। রবিবার সকাল থেকে পানামা পতাকাবাহী ‘আলট্রা ওল’ জাহাজে রাখা গমের নমুনা পরীক্ষা শেষে খালাস কার্যক্রম শুরু হয়েছে। জাহাজটি আগে গত ২৯ জানুয়ারি বন্দরের ফেয়ারওয়ে বয়ায় নোঙ্গর করে।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ‘সেভেন সিস’ এর ব্যবস্থাপক মোঃ শামিম জানালেন, গত বছরের ২১ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ‘পোর্টল্যান্ড ওরেগন’ বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে জাহাজটি ছেড়ে আসে। ২৯ জানুয়ারি বন্দরের ফেয়ারওয়ে বয়ায় এসে নোঙ্গর করার পর নমুনা পরীক্ষা শেষে আজ রবিবার সকাল থেকে গম খালাস কার্যক্রম শুরু হয়েছে।
মোংলা খাদ্য অফিসের সহকারী নিয়ন্ত্রক (চওস) মুহা. আব্দুস সোবহান সরদার জানালেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সরকার-টু-সরকার চুক্তির আওতায় এই গম আমদানি কার্যক্রম চলছে। এর আওতায় মোংলা বন্দরে মোট চার লাখ ৫০ হাজার টন গম আমদানি করা হবে। বর্তমানে এটি চতুর্থ চালান।
তিনি আরও জানালেন, এর আগে গত বছরের ২ নভেম্বর প্রথম চালানে ২২ হাজার ৭৮০ টন, ১৪ নভেম্বর দ্বিতীয় চালানে ৬০ হাজার ৮৭৫ টন এবং চলতি বছরের ৫ জানুয়ারি তৃতীয় চালানে ২২ হাজার ৭৫৬ টন গম আমদানি করা হয়। প্রথমে এসব গম সরকারি খাদ্য গুদাম মোংলা সাইলোতে মজুদ করা হয় এবং পরে দেশের বিভিন্ন জেলায় বিতরণ করা হয়।
জানা যায়, বাণিজ্য ঘাটতি মেটাতে গত বছর জুলাই মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সরকারের একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়, যার মেয়াদ পাঁচ বছর।

বাংলাদেশ সময়: ১৭:১৮:০৩ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ