বরিশাল-৩ আসনে বিএনপি ও এবি পার্টির দুই প্রার্থীর মনোনয়ন বৈধ

হোম » বরিশাল » বরিশাল-৩ আসনে বিএনপি ও এবি পার্টির দুই প্রার্থীর মনোনয়ন বৈধ
শনিবার ● ৩ জানুয়ারী ২০২৬


 

বরিশাল-৩ আসনে বিএনপি ও এবি পার্টির দুই প্রার্থীর মনোনয়ন বৈধ

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন এ সিদ্ধান্ত জানান। তিনি বলেন, উভয় প্রার্থীর হলফনামা ও দাখিলকৃত নথিপত্রে কোনো অসঙ্গতি না থাকায় তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়; যাচাই-বাছাই কার্যক্রমে প্রার্থীদের আইনজীবীরাও উপস্থিত ছিলেন। তফসিল অনুযায়ী, মনোনয়ন যাচাই শেষে আপত্তির ক্ষেত্রে ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করা যাবে এবং আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৫৮:০০ ● ২৫৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ