সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

ইন্দুরকানীতে দৈনিক আমার দেশের প্রথম বর্ষপূর্তি উদযাপন

হোম » গণমাধ্যম » ইন্দুরকানীতে দৈনিক আমার দেশের প্রথম বর্ষপূর্তি উদযাপন
সোমবার ● ২২ ডিসেম্বর ২০২৫


 

বর্ণিল আয়োজনে ইন্দুরকানীতে দৈনিক আমার দেশের প্রথম বর্ষপূর্তি উদযাপন

সাগরকন্যা প্রতিবেদক, ইন্দুরকানী (পিরোজপুর)

পিরোজপুরের ইন্দুরকানীতে নানা আয়োজনের মধ্য দিয়ে দৈনিক আমার দেশের নবযাত্রার প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটা, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক আমার দেশের ইন্দুরকানী প্রতিনিধি মো. শাহিদুল ইসলাম। সঞ্চালনা করেন রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি মো. আল আমিন হোসেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদ, জামায়াতে ইসলামীর ইন্দুরকানী উপজেলা আমীর মাওলানা আলী হোসেন, বিআরডিবির সভাপতি ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ফায়জুল কবির তালুকদার, ইন্দুরকানী সরকারি কলেজের প্রভাষক মো. জাকারিয়া হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. হেলাল উদ্দিন গাজী, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম ইমন এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ হোসেন বাচ্চু।

এছাড়া উপস্থিত ছিলেন ইন্দুরকানী থানার উপ-পরিদর্শক সঞ্জীব ঢালী, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাফিজুর কবির তালুকদার, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মশিউর রহমান গাজী, রূপালী ব্যাংকের ব্যবস্থাপক ইমরান হোসেন, পূবালী ব্যাংকের ব্যবস্থাপক মো. জহিরুল ইসলাম, সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সোহাগ হোসেন, দক্ষিণ ইন্দুরকানী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার মজুমদার, কলারন চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার শীল, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মারুফুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক আমার দেশ সমাজ পরিবর্তনে ভূমিকা রাখা একটি সত্যনিষ্ঠ পত্রিকা। পত্রিকাটি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সবসময় অবিচল থেকেছে। ভয়ভীতি ও ঝুঁকি উপেক্ষা করে পেশাদার সাংবাদিকতার মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আস্থা অর্জন করেছে। তারা আরও বলেন, পতিত ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে সত্য সংবাদ প্রকাশের কারণে পত্রিকাটি একসময় বন্ধ করে দেওয়া হয়েছিল। নতুন বাংলাদেশে নবযাত্রার এক বছরে দৈনিক আমার দেশ আজ সাধারণ মানুষের কণ্ঠস্বর ও আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:১২:১৯ ● ১৮৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ