উত্তেজনা স্টেশন এলাকায় চাঁপাইনবাবগঞ্জে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেললাইনে বিক্ষোভ

হোম পেজ » রাজশাহী » উত্তেজনা স্টেশন এলাকায় চাঁপাইনবাবগঞ্জে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেললাইনে বিক্ষোভ
রবিবার ● ১৬ নভেম্বর ২০২৫


চাঁপাইনবাবগঞ্জে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেললাইনে বিক্ষোভ

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির ঘোষিত প্রার্থী আমিনুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে নাচোল রেলস্টেশনে রেললাইনের ওপর বিক্ষোভ করেছে দলের একাংশের নেতাকর্মী। রবিবার সকালে এ বিক্ষোভের সময় বিএনপি মনোনিত প্রার্থী আমিনুল ইসলামের সমর্থকরা পাল্টা অবস্থান নিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সকালে দলীয় কর্মীরা রেললাইনের উপর জড়ো হয়ে আমিনুল ইসলামের বিরুদ্ধে স্লোগান দেন এবং প্রার্থী পরিবর্তনের দাবি তোলেন। কিছুক্ষণ পর অপর অংশের নেতাকর্মীরা এসে পাল্টা স্লোগান দেয় এবং বিক্ষোভকারীদের প্রতিরোধে অবস্থান নেয়। এতে স্টেশন এলাকায় উত্তেজনা বাড়ে।

তবে রেললাইনের এক পাশ খালি থাকায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়নি। রাজশাহী থেকে ছেড়ে আসা রহনপুরগামী কমিউটার ট্রেনটি স্বাভাবিকভাবেই স্টেশন ত্যাগ করে।

নাচোল থানার ওসি শহিদুল ইসলাম বলেন, পরিস্থিতি উত্তপ্ত হতে পারে, এমন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্টেশনের কার্যক্রম বা ট্রেন চলাচলে কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়নি।

বাংলাদেশ সময়: ১৩:৩০:০০ ● ১৮৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ