সরকারি-বেসরকারি সেবা উন্নয়নে রাঙ্গাবালীতে ডায়ালগ সভা

হোম পেজ » পটুয়াখালী » সরকারি-বেসরকারি সেবা উন্নয়নে রাঙ্গাবালীতে ডায়ালগ সভা
বৃহস্পতিবার ● ৬ নভেম্বর ২০২৫


সরকারি-বেসরকারি সেবা উন্নয়নে রাঙ্গাবালীতে ডায়ালগ সভা

সাগরকন্যা প্রতিবেদক, রাঙ্গাবালী (পটুয়াখালী)

বেসরকারি উন্নয়ন সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক)-এর উদ্যোগে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় সরকারি-বেসরকারি সেবা উন্নয়ন বিষয়ক এক ডায়ালগ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) সকালে জেলার রাঙ্গাবালী উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব দাস পুরকায়স্থ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ ঘোষ। উক্ত ডায়ালগ সভায় রাঙ্গাবালী প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। সেবা প্রাপ্তির চ্যালেঞ্জ, জনসচেতনতা ও সমন্বয় জোরদার বিষয়ে তারা মতবিনিময় করেন।

সভায় প্রকল্প সমন্বয়কারী মোঃ মোহসীন তালুকদার অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং প্রকল্পের লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৬:৩৩ ● ১৮৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ