সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

গৌরনদীতে আগুনে ঘর পুড়ে ছাই

হোম » বরিশাল » গৌরনদীতে আগুনে ঘর পুড়ে ছাই
শনিবার ● ২৫ অক্টোবর ২০২৫


গৌরনদীতে আগুনে ঘর পুড়ে ছাই

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদী পৌরসভার ৩নং ওয়ার্ডে ভোররাতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে একটি ঘর। শনিবার ভোর পাঁচটার দিকে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আবুল কালামের লাকড়ির ঘরে আগুন লাগে। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা পানি ও বালু ফেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে ঘরে থাকা লাকড়ি, গবাদি পশুর খাবার, ধান ও গৃহস্থালী সামগ্রী পুড়ে যায়। তবে কোনো প্রাণহানি ঘটেনি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে । ক্ষতির পরিমাণ পঞ্চাশ হাজার টাকার বেশি বলে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:২২:৩৬ ● ৩৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ