সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

কালকিনি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিখন গ্রেফতার

হোম » ঢাকা » কালকিনি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিখন গ্রেফতার
শনিবার ● ২৫ অক্টোবর ২০২৫


কালকিনি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিখন গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর

মাদারীপুরের কালকিনিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পৌর শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ সরদার লিখনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত লিখন কালকিনি পৌরসভার ৯ নং ওয়ার্ডের দক্ষিণ গোপালপুর গ্রামের হারুন সরদারের ছেলে এবং কালকিনি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানার ওসি কেএম সোহেল রানার নেতৃত্বে এসআই আবু তালেবসহ সঙ্গীয় ফোর্স গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে ওই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করে। তাকে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের ৮,৯,১০,১১,১২,১৩ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

কালকিনি থানার ওসি কেএম সোহেল রানা সাগরকন্যাকে জানান, গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা আবু সাঈদ লিখনের নেতৃত্বে গত ২৩ জুন পূর্ব এনায়েতনগর ইউনিয়নের মৃধাকান্দি এলাকায় একটি সরকার বিরোধী মিছিল বের করা হয়। এই ঘটনার পরে তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত ছিল। আজ শনিবার দুপুরে তাকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। ওসি আরও জানান, গ্রেফতারকৃত লিখনের বিরুদ্ধে এর আগেও পুলিশের উপর হামলা ও বিস্ফোরক আইনে দুটি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৪০:৪৮ ● ২২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ