সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

চাঁপাইনবাবগঞ্জে ১১ হাজার ৮৭০ কৃষকের মাঝে বীজ-সার বিতরণ

হোম » রাজশাহী » চাঁপাইনবাবগঞ্জে ১১ হাজার ৮৭০ কৃষকের মাঝে বীজ-সার বিতরণ
মঙ্গলবার ● ২১ অক্টোবর ২০২৫



চাঁপাইনবাবগঞ্জে ১১ হাজার ৮৭০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুমে ভার্চুয়ালি এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকারসহ অন্যরা।

প্রণোদনার আওতায় সরিষা ফসলের জন্য ৪ হাজার ২০০ জন, গমের জন্য ৭ হাজার জন, চিনাবাদামের জন্য ৫০ জন, শীতকালীন পেঁয়াজের জন্য ১০০ জন, মসুরের জন্য ২০০ জন, খেসারির জন্য ৩০০ জন ও অড়হরের জন্য ২০ জন কৃষক বীজ ও সার সহায়তা পাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১২:৩২:৩৬ ● ২৪৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ