কুয়াকাটায় এলিড হোল্ডিংয়ের জমি নিয়ে অপপ্রচার বন্ধের দাবি

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় এলিড হোল্ডিংয়ের জমি নিয়ে অপপ্রচার বন্ধের দাবি
রবিবার ● ১ মার্চ ২০২৬


কুয়াকাটায় জমি দখল অভিযোগে অপপ্রচারের অভিযোগ এলিড হোল্ডিংয়ের

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
পটুয়াখালীর কুয়াকাটায় এলিড হোল্ডিং লিমিটেডের স্থানীয় প্রতিনিধি জামাল দেওয়ান কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন, কোম্পানির ক্রয়কৃত জমিতে সাইনবোর্ড স্থাপনের বিষয় নিয়ে কিছু কুচক্রী মহল অসত্য তথ্য প্রচার করছে। এতে কোম্পানির সুনাম ক্ষুণ্ণ হচ্ছে বলে তিনি দাবি করেন।
রবিবার (১ মার্চ) বিকেলে
সংবাদ সম্মেলনে জামাল দেওয়ান বলেন, কুয়াকাটার পার্শ্ববর্তী ধুলাসার ইউনিয়নের নতুনপাড়া ও গঙ্গামতি এলাকায় কোম্পানি বৈধভাবে ৪৫ একর জমি ক্রয় করেছে। স্থানীয়রা মিথ্যা অভিযোগ দিয়ে কোম্পানি এবং তার সাথে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি সাংবাদিকদের সতর্ক করে বলেন, এ ধরনের অপপ্রচার বন্ধ না হলে আইনের আশ্রয় নেবেন।
এসময় এলিড হোল্ডিংয়ের সার্ভেয়ার খলিলুর রহমান, জমি মালিক জব্বার গাজী, মন্নান হাওলাদার ও নজরুল মোল্লাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৩১:১৫ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ