সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

গলায় দড়ি বাঁধা কুমির ভেসে এলো নদীতে!

হোম » খুলনা » গলায় দড়ি বাঁধা কুমির ভেসে এলো নদীতে!
রবিবার ● ১৯ অক্টোবর ২০২৫


গলায় দড়ি বাঁধা কুমির ভেসে এলো নদীতে!

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের মোংলা শহরতলীর নারকেলতলা এলাকায় নদীতে ভেসে উঠেছে গলায় দড়ি বাঁধা একটি মৃত কুমির। রবিবার সকালে স্থানীয়রা কুমিরটি দেখতে পান।

প্রায় দশ হাত লম্বা কুমিরটির একটি পা বিচ্ছিন্ন ছিল। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও দেখা গেছে। তীব্র দুর্গন্ধে আশপাশের এলাকায় অস্বস্তি ছড়িয়ে পড়ে।

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, মৃত কুমিরটি উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯:০৫:০৩ ● ২১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ