সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

ড্রাইভারকে জরিমানা কুয়াকাটায় গাঁজা সেবনে তিন যুবকের কারাদণ্ড

হোম » কুয়াকাটা » ড্রাইভারকে জরিমানা কুয়াকাটায় গাঁজা সেবনে তিন যুবকের কারাদণ্ড
সোমবার ● ১৩ অক্টোবর ২০২৫


 

কুয়াকাটায় গাঁজা সেবনে তিন যুবকের কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটা বাস টার্মিনালে গাঁজা সেবনের দায়ে তিন যুবককে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে এ অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. কাজল ভূইয়া (২২), মো. আমীর হোসেন (৩৩) ও মো. মিজান তালুকদার (৪৫)। গাঁজা সেবনের অপরাধে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ১৪ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া একই সময় বাস টার্মিনালের সামনে রাস্তায় অবৈধভাবে বাস পার্কিং করার অপরাধে মো. রুবেল নামে এক বাসচালককে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯০ ধারায় ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে স্থানীয় পুলিশ সদস্যরাও সহায়তা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসীন সাদেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি স্বীকার করেছেন।

বাংলাদেশ সময়: ২২:৫০:৫৫ ● ২৮৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ