সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

কুয়াকাটায় অসুস্থ সি-গাল উদ্ধার

হোম » কুয়াকাটা » কুয়াকাটায় অসুস্থ সি-গাল উদ্ধার
সোমবার ● ১৩ অক্টোবর ২০২৫


কুয়াকাটায় অসুস্থ ‘সি-গাল’ পাখি উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটা চর বিজয় এলাকায় অসুস্থ অবস্থায় একটি ‘সি-গাল’ পাখি উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালের দিকে (১৩ অক্টোবর) কুয়াকাটার চর বিজয়ে বন বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচির সময় সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক ওই অসুস্থ ‘সি-গাল’ পাখিটি উদ্ধার করেন। এরপর তিনি চিকিৎসার জন্য অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া শাখার কাছে হস্তান্তর করেছেন।
সংগঠনটির টিম লিডার বায়জিদ মুন্সি বলেন, সহকারী কমিশনার (ভূমি) সাহেব পাখিটিকে চিকিৎসার জন্য আমাদের কাছে দিয়েছেন। আমরা ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করেছি। আশাবাদী, পাখিটি দ্রুত সুস্থ হয়ে আবার তার স্বাভাবিক পরিবেশে ফিরে যেতে পারবে।

এনইউবি/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪০:৪২ ● ২৭৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ