সর্বশেষ
দেশের চার বিভাগে দমকা হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ

কাউখালীতে মা-ইলিশ ধরায় দুই জেলের এক মাসের কারাদন্ড

হোম » পিরোজপুর » কাউখালীতে মা-ইলিশ ধরায় দুই জেলের এক মাসের কারাদন্ড
রবিবার ● ১২ অক্টোবর ২০২৫


কারাদন্ড

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ২ জেলে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা ।

কাউখালীর সন্ধ্যা নদীর সুবিদপুরের বাদামতলা এলাকায় শনিবার গভীর রাতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অভিযোগে দুই জেলেকে আটক করে কাউখালী থানা পুলিশ ও মৎস্য বিভাগ।

কাউখালী  উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান  জানান, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে অভিযানে আটক জেলে সুবিদপুর গ্রামের মৃত, আমীর আলীর ছেলে পলাশ হাওলাদার (৪৫),একই গ্রামের ইয়াছিন হাওলাদারের ছেলে আব্দুল আউয়াল(২৭)কে রবিবার(১২অক্টোবর)  সকালে  ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
তিনি আরও বলেন, মা ইলিশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কাউখালীর পাচটি  নদীতে চলছে মা ইলিশ রক্ষা অভিযান।
গত ৪ অক্টোবর থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৪:০৪:৩৭ ● ৩০৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ