সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

গলাচিপায় এসিল্যান্ডের অসদাচরণে সংবাদ বর্জন

হোম » পটুয়াখালী » গলাচিপায় এসিল্যান্ডের অসদাচরণে সংবাদ বর্জন
বুধবার ● ৮ অক্টোবর ২০২৫


গলাচিপায় এসিল্যান্ডের অসদাচরণে সংবাদ বর্জন

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

গলাচিপায় সংবাদ সংগ্রহে গিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম সাইফের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে স্থানীয় সংবাদকর্মীরা তাঁর সব সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার রাতে গলাচিপা প্রেসক্লাবে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সাংবাদিকরা বলেন, সংবাদকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে বাধা ও ছবি-ভিডিও করতে নিষেধ করা গণমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

উল্লেখ্য, গত সোমবার সকালে বটতলা বাজারে র‌্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযানের সময় সংবাদকর্মীরা তথ্য সংগ্রহ করতে গেলে এসিল্যান্ড সাইফুল ইসলাম সাইফ তাঁদের ভিডিও ধারণে বাধা দেন এবং অসদাচরণ করেন। এ নিয়ে বাকবিতণ্ডার পর সাংবাদিকরা নিউজ বর্জনের সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে এসিল্যান্ড সাইফুল ইসলাম বলেন, মোবাইল কোর্ট চলাকালে ভিডিও করা যায় না-এ কথা বলেছিলাম, কোনো মনোমালিন্য নয়।
গলাচিপা ইউএনও মাহামুদুল হাসান জানান, বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে বৈঠক হবে এবং জেলা ম্যাজিস্ট্রেট এ বিষয়ে মত দেবেন।


এসডি/এমআর

বাংলাদেশ সময়: ১৭:২৫:১৪ ● ২৩৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ