সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

পবিপ্রবিতে দু’সিনিয়র কর্মকর্তাকে নতুন দায়িত্ব

হোম » পটুয়াখালী » পবিপ্রবিতে দু’সিনিয়র কর্মকর্তাকে নতুন দায়িত্ব
শুক্রবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৫


পবিপ্রবিতে দু’সিনিয়র কর্মকর্তাকে নতুন দায়িত্ব

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) দু’জন ডেপুটি রেজিস্ট্রারকে নতুন অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। শারীরিক শিক্ষা বিভাগের পরিচালকের দায়িত্ব পেয়েছেন ডেপুটি রেজিস্ট্রার ড. মো. আমিনুল ইসলাম (টিটো)। আর ছাত্র-শিক্ষক কেন্দ্রের (TSC) পরিচালকের দায়িত্ব পেয়েছেন সংস্থাপন শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. আবু বকর সিদ্দিক।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত পৃথক আদেশে এ তথ্য জানানো হয়। আবু বকর সিদ্দিক আগামী দুই বছরের জন্য বর্তমান পরিচালক প্রফেসর ড. খোকন হোসেনের পরিবর্তে এ দায়িত্ব পালন করবেন।

আদেশে বলা হয়েছে, দায়িত্ব পালনকালে তারা প্রচলিত বিধি অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধা ভোগ করবেন। একই সঙ্গে দায়িত্ব পালন শেষে প্রফেসর ড. খোকন হোসেনকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোনো সময় এ আদেশ পরিবর্তন বা সংশোধন করতে পারবে।

জেএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৫১:২৫ ● ১৬৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ