সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

পবিপ্রবিতে সিটিজেন চার্টার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

হোম » পটুয়াখালী » পবিপ্রবিতে সিটিজেন চার্টার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
মঙ্গলবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৫


পবিপ্রবিতে সিটিজেন চার্টার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সিটিজেন চার্টার রিভিউ এন্ড আপডেটিং শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় এগ্রিকালচার অনুষদের সেমিনার কক্ষে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মো. আব্দুল লতিফ ও রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন। কর্মশালার সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মাহবুব রব্বানী এবং সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবদুল মাসুদ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, সিটিজেন চার্টার বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কার্যকর হাতিয়ার। এটি শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের অধিকার ও কর্তব্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেবে।

কর্মশালায় মডারেটর ছিলেন পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন অর্থনীতি ও সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর বদিউজ্জামান। আলোচক ছিলেন একই বিভাগের প্রফেসর ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকার এবং প্রফেসর আবুল বাশার খান।

দিনব্যাপী এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও দফতরের শিক্ষক-কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

এমআর

বাংলাদেশ সময়: ১৬:৪৭:১৭ ● ২৫৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ