সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে জামায়াতের শুভেচ্ছা

হোম » পিরোজপুর » পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে জামায়াতের শুভেচ্ছা
সোমবার ● ২২ সেপ্টেম্বর ২০২৫


পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে জামায়াতের শুভেচ্ছা

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

পিরোজপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখা।

রবিবার (২১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ ও সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল হক নবগঠিত কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, প্রথম যুগ্ম আহ্বায়ক এলিজা জামান এবং সদস্য অধ্যক্ষ আলমগীর হোসাইনকে অভিনন্দন জানান।

এছাড়া শুভেচ্ছা জানিয়েছেন পিরোজপুর-১ আসনের মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী, পিরোজপুর-২ আসনের প্রার্থী শামীম সাঈদী এবং পিরোজপুর-৩ আসনের প্রার্থী অধ্যাপক আব্দুল জলিল শরীফ।

বিবৃতিতে আশা প্রকাশ করা হয়, নতুন আহ্বায়ক কমিটি মেধা ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে জেলা বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে। নেতারা কমিটির প্রত্যেক সদস্যের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন।

বিবৃতিটি পাঠান জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক সোহরাব হোসাইন জুয়েল।

বাংলাদেশ সময়: ১১:০৩:৩২ ● ২৭৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ