সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

কুয়াকাটা সৈকতে অশালীন ভিডিও: কনটেন্ট ক্রিয়েটরের কারাদণ্ড

হোম » কুয়াকাটা » কুয়াকাটা সৈকতে অশালীন ভিডিও: কনটেন্ট ক্রিয়েটরের কারাদণ্ড
বুধবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৫


কুয়াকাটা সৈকতে অশালীন ভিডিও: কনটেন্ট ক্রিয়েটরের কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

কুয়াকাটার সাগরপাড়ে অশ্লীল ভিডিও ধারণের অভিযোগে মো. রুবেল (৩০) নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

মহিপুর থানা পুলিশ জানায়, রুবেল বরগুনা সদর উপজেলার বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে একটি মুদি দোকান চালানোর পাশাপাশি কনটেন্ট তৈরি করতেন। কুয়াকাটা সাগরপাড়ে নারী পর্যটকদের গোসলের সময় তিনি গোপনে ভিডিও ধারণ করছিলেন। এ সময় অশ্লীল মন্তব্যও করছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন।

সৈকতের ফটোগ্রাফার আরিফ বলেন, আমরা দেখি সে মেয়েদের ভিডিও করছে আর খারাপ মন্তব্য করছে। তখনই গিয়ে তাকে ধরে ফেলি।

অন্য ফটোগ্রাফার রাসেল জানান, তার মোবাইলে আরও অনেক ভিডিও পাওয়া গেছে। পরে বিষয়টি ট্যুরিস্ট পুলিশকে জানানো হয়।

ট্যুরিস্ট পুলিশ রুবেলকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তার স্বীকারোক্তি ও প্রমাণের ভিত্তিতে এক মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করে। এরপর তাকে মহিপুর থানায় সোপর্দ করা হয়।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসীন সাদেক বলেন, রুবেল নামে এক যুবককে সৈকতে অশালীন ভিডিও ধারণের অপরাধে ভ্রাম্যমাণ আদালত এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে কাউকে ছাড় দেওয়া হবে না।

বাংলাদেশ সময়: ১৫:৫৬:১৭ ● ৩২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ