সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

দুমকিতে বেড়িবাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন

হোম » পটুয়াখালী » দুমকিতে বেড়িবাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন
বুধবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৫


দুমকিতে বেড়িবাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকিতে কচাবুনিয়া নদীর বেড়িবাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের কচাবুনিয়া নদীর পাড়ে শতাধিক নারী-পুরুষ এ কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, নদীভাঙনে ইতোমধ্যে নেছারিয়া মাদ্রাসা থেকে পুকুরজানা বাজার পর্যন্ত প্রায় ৫০০ মিটার সড়ক নদীতে বিলীন হয়েছে। বাকি অংশেও ফাটল ধরেছে। টেকসই মেরামত না হলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি কৃষক পরিবারগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।
স্থানীয়রা অভিযোগ করেন, ৩ কোটি টাকার নতুন সড়কটি নির্মাণের মাত্র ছয় মাসের মধ্যেই ভাঙতে শুরু করে, কারণ নদীর তীরে কোনো পাইলিং বা সাপোর্টিং ব্যবস্থা রাখা হয়নি।
এসময় বেড়িবাঁধ রক্ষার দাবি জানিয়ে বক্তব্য রাখেন স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতারা।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন জানান, দ্রুত সরজমিনে গিয়ে সার্ভে করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

এমআর

বাংলাদেশ সময়: ১৪:৩৮:৫০ ● ১৭২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ