সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

পায়রা সেতুর টোল প্লাজায় উড়ছে ছেঁড়া জাতীয় পতাকা!

হোম » পটুয়াখালী » পায়রা সেতুর টোল প্লাজায় উড়ছে ছেঁড়া জাতীয় পতাকা!
বুধবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৫


পায়রা সেতুর টোল প্লাজায় উড়ছে ছেঁড়া জাতীয় পতাকা!

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

দেশের দক্ষিণাঞ্চলের দৃষ্টিনন্দন স্থাপনা পায়রা সেতুর টোল প্লাজার প্রশাসনিক ভবনের সামনে কয়েক দিন ধরে ছেঁড়া জাতীয় পতাকা উড়তে দেখে স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

জাতীয় পতাকা আইন অনুযায়ী ছেঁড়া বা নোংরা পতাকা উত্তোলন দণ্ডনীয় অপরাধ হলেও সেখানে প্রকাশ্যে সরকারি নিয়ম লঙ্ঘন করে পতাকা টানানোয় জনমনে প্রশ্ন উঠেছে। স্বাধীনতার জন্য ৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত জাতীয় পতাকার প্রতি এ ধরনের অবহেলা মানুষ অসম্মানজনক বলেই মনে করছেন।

এ বিষয়ে টোল প্লাজার টেকনিক্যাল ইঞ্জিনিয়ার মো. ইয়াসিন বলেন, “আমি টোল প্লাজার কেবল প্রযুক্তিগত বিষয়গুলো দেখি। পতাকা উত্তোলন বা দেখভালের দায়িত্ব আমার নয়। ছেঁড়া পতাকা টানানো মোটেই ঠিক হয়নি, এটি অত্যন্ত দুঃখজনক। আমি সংশ্লিষ্ট কর্মকর্তাকে এ বিষয়ে জানাবো।”

স্থানীয়রা দ্রুত ছেঁড়া পতাকা সরিয়ে নতুন জাতীয় পতাকা উত্তোলন এবং এ ধরনের অবহেলার পুনরাবৃত্তি রোধে সেতু কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।


এমআর

বাংলাদেশ সময়: ১৪:৩১:৫৭ ● ১৯৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ