সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

৪ জনের অবস্থা গুরুতর চন্দনাইশে সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ ১০ শ্রমিককে বার্ন ইউনিটে ভর্তি

হোম » চট্টগ্রাম » ৪ জনের অবস্থা গুরুতর চন্দনাইশে সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ ১০ শ্রমিককে বার্ন ইউনিটে ভর্তি
বুধবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৫


চন্দনাইশে সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ ১০ শ্রমিককে বার্ন ইউনিটে ভর্তি

সাগরকন্যা প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের চন্দনাইশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার (১৭ সেপ্টেম্বর) সকালে থানার বৈলতলি এলাকার ইউনুস মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শ্রমিকরা ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার আনলোড করছিলেন। এ সময় এক শ্রমিক সিগারেট খেলে হঠাৎ আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ১০ শ্রমিক দগ্ধ হন।

দগ্ধদের স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পরে চিকিৎসকরা তাদেরকে ৩৬ নম্বর বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করেন।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন জানান, সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১০ শ্রমিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ১০:৩৬:৩১ ● ১৯৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ