সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

বরিশালের মাধবপাশায় কর্মী সভা: ত্যাগীদের অগ্রাধিকার ঘোষণা

হোম » বরিশাল » বরিশালের মাধবপাশায় কর্মী সভা: ত্যাগীদের অগ্রাধিকার ঘোষণা
সোমবার ● ৮ সেপ্টেম্বর ২০২৫


বরিশালের মাধবপাশায় কর্মী সভা: ত্যাগীদের অগ্রাধিকার ঘোষণা

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)

বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় মাধবপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ। সদস্য সচিব কামরুল আহসান সোহাগ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক খান মো. জসিম উদ্দিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম লিটু। এছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মেহেদী হাসান মিদুল ও রফিকুল ইসলাম বাবু, স্থানীয় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কর্মী সভার মধ্য দিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিটি ইউনিট নতুন করে উজ্জীবিত হয়েছে। সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। জনগণের পাশে থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে।

তারা আরও বলেন, ফ্যাসিবাদ সরকারের আমলে যেসব নেতাকর্মী নির্যাতিত হয়েছেন এবং ত্যাগ স্বীকার করেছেন, তাদেরকেই অগ্রাধিকার ভিত্তিতে কমিটিতে স্থান দেওয়া হবে। যারা দীর্ঘদিন ক্ষমতাসীনদের সুবিধাভোগ করে এখন দলে অনুপ্রবেশের চেষ্টা করছে, তাদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।

বাংলাদেশ সময়: ১৭:৫৫:০১ ● ২৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ