সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

সুন্দরবনে ৯ বোতল কীটনাশকসহ দুই দুর্বৃত্ত আটক

হোম » খুলনা » সুন্দরবনে ৯ বোতল কীটনাশকসহ দুই দুর্বৃত্ত আটক
সোমবার ● ৮ সেপ্টেম্বর ২০২৫


সুন্দরবনে ৯ বোতল কীটনাশকসহ দুই দুর্বৃত্ত আটক

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরতে যাওয়ার সময় দুই দুর্বৃত্তকে আটক করেছে বন বিভাগের স্মার্ট প্যাট্রলিং টিম।

রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা টহল ফাঁড়ির পানিরঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। সোমবার দুপুরে বন আইনে মামলা দিয়ে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।

আটকরা হলেন শরণখোলার সোনাতলা গ্রামের খলিল হাওলাদার (৪৫) ও শহিদুল ইসলাম হাওলাদার (৫০)। তাদের কাছ থেকে একটি নৌকা, বেশ কিছু জাল এবং ৯ বোতল কীটনাশক জব্দ করা হয়েছে।

পূর্ব সুন্দরবন শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে টিম লিডার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে বনরক্ষীরা তাদের আটক করে। তিনি আরও বলেন, এ ঘটনায় আরও লোক জড়িত থাকতে পারে। তাদেরও সনাক্ত করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৬:১১:৫১ ● ২৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ