সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

পুলিশ ক্যাম্পে হামলার আসামি আক্তার ও শুটার মাসুদ গ্রেফতার

হোম » ঢাকা » পুলিশ ক্যাম্পে হামলার আসামি আক্তার ও শুটার মাসুদ গ্রেফতার
সোমবার ● ৮ সেপ্টেম্বর ২০২৫


নারায়ণগঞ্জে শুটার মাসুদ, মুন্সিগঞ্জে নৌ-ডাকাত আক্তার গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, নারায়ণগঞ্জ

মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত মেঘনার শীর্ষ নৌ-ডাকাত আক্তার এবং নারায়ণগঞ্জের আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী শুটার মাসুদকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। এসময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি, ডাকাতির কাজে ব্যবহৃত বিশেষ নৌযান, মোটরসাইকেল ও মাদকদ্রব্যসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজী র‍্যাব-১১ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএইচএম সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দীর্ঘদিন ধরে মুন্সিগঞ্জের গজারিয়ার মেঘনা নদীতে অবৈধ বালুমহাল পরিচালনা ও নৌযানে চাঁদাবাজি করে আসছিল নয়ন, পিয়াস ও আক্তার বাহিনীর সদস্যরা। তাদের গুলিতে একাধিক স্থানীয় নিহত হন। ভয়ে শতাধিক পরিবার গ্রাম ছেড়ে পালিয়ে যায়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আক্তারের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জন ডাকাত ৪-৫টি হাইস্পিড ট্রলারযোগে পুলিশের ওপর হামলা চালায়। তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ও চারদিক থেকে গুলি ছোড়ে। রোববার রাতে কুমিল্লার তিতাস এলাকা থেকে আক্তারকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, সোনারগাঁয়ের কাপড় ব্যবসায়ী রাকিবকে প্রকাশ্যে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি শুটার মাসুদকে অস্ত্রসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও একাধিক মামলা রয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৩৬:০১ ● ২৯৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ