সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

সালথায় মাদকসম্রাজ্ঞী রোজিনা গ্রেপ্তার

হোম » ঢাকা » সালথায় মাদকসম্রাজ্ঞী রোজিনা গ্রেপ্তার
বৃহস্পতিবার ● ৭ আগস্ট ২০২৫


 

---

সাগরকন্যা প্রতিবেদক, সালথা (ফরিদপুর) 

ফরিদপুরের সালথা থেকে মাদকসম্রাজ্ঞী রোজিনা বেগমকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৭ আগস্ট) দুপুরে উপজেলার মাঝারদিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের জাকির মাতুব্বরের স্ত্রী। রোজিনা বেগম একটি মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান।

 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোজিনা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। একটি মাদক মামলায় বিজ্ঞ আদালত তাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে। তাকে বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:১৭:০৩ ● ৩১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ