সর্বশেষ
গৌরনদীতে প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকি, প্রতিবাদে মানববন্ধন ১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে

ঢাকা-বরিশাল মহাসড়ক ঘুমেরঘোরে চালক, বাস খাদে: আহত ১১

হোম » বরিশাল » ঢাকা-বরিশাল মহাসড়ক ঘুমেরঘোরে চালক, বাস খাদে: আহত ১১
বৃহস্পতিবার ● ৩১ জুলাই ২০২৫


দুর্ঘটনা কবলিত বাস

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)

বরিশালের বাবুগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে অন্তত ১১ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর এয়ারপোর্ট মোড়ে দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঢাকা-মেট্রো-ব ১২-১৩৮৫ নম্বরের আন্তরা পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে চলছিল বলে জানিয়েছে পুলিশ। আহত যাত্রীরা জানান, চালক চোখে ঘুম নিয়ে বাস চালাচ্ছিলেন। একপর্যায়ে বাসটি খাদে পড়ে যায়।

বিমানবন্দর থানার ওসি জাকির সিকদার বলেন, বাসটি বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। বাসটি উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৩৯:৫৬ ● ২৭৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ