সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

বাউফলে ফেরিতে ৪ গুণ বেশি ভাড়া, ইজারা বাতিল

হোম » পটুয়াখালী » বাউফলে ফেরিতে ৪ গুণ বেশি ভাড়া, ইজারা বাতিল
বুধবার ● ৩০ জুলাই ২০২৫


বাউফলে ফেরিতে ৪ গুণ বেশি ভাড়া, ইজারা বাতিল

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

 

পটুয়াখালীর বাউফলের বগা ফেরিতে যাত্রী ও যানবাহনের কাছ থেকে চার গুণ বেশি ভাড়া নেওয়ার অভিযোগে ইজারা বাতিল করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।

 

গত ২৪ জুলাই ফেরিঘাটের কাগজপত্র বুঝিয়ে দিয়ে ইজারাদার দায়িত্ব ছাড়েন। প্রতিদিন এ ফেরি দিয়ে শতাধিক যানবাহন পারাপার হয়।

 

সওজ জানায়, বাস ও মিনিবাসের নির্ধারিত ভাড়া ছিল ৪৫ ও ২৫ টাকা। কিন্তু আদায় করা হতো ৩০০ ও ২০০ টাকা। ভারী ট্রাক থেকে নেওয়া হতো ৫০০ টাকা, যেখানে ভাড়া ছিল ১০০ টাকা। প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটরসাইকেল ও তিন চাকার যান থেকেও দ্বিগুণ-তিন গুণ বেশি ভাড়া আদায়ের অভিযোগ ওঠে।

 

এনসিপি যুব ফোরামের কেন্দ্রীয় নেতা জাকির হোসেন প্রথমে মৌখিক ও পরে লিখিত অভিযোগ করেন সওজের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খানের কাছে। অভিযোগের ভিত্তিতে পটুয়াখালী সড়ক বিভাগ ইজারাদারকে তিন দফা নোটিশ দেয়। কোনো জবাব না পেয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। চিফ ইঞ্জিনিয়ারের দপ্তর থেকেও আলাদা তদন্তে অভিযোগের সত্যতা মেলে।

 

পটুয়াখালী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জামিল আক্তার লিমন বলেন, ইজারাদারকে বারবার চিঠি দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেয়নি। তাই চিফ ইঞ্জিনিয়ারের নির্দেশে ইজারা বাতিল করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৫১:৪২ ● ২৭৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ