সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

আমনের বীজ সংকটে দুমকির কৃষকরা

হোম » পটুয়াখালী » আমনের বীজ সংকটে দুমকির কৃষকরা
বুধবার ● ৩০ জুলাই ২০২৫


 আমনে বীজ সংকটে দুমকির কৃষকরা

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি(পটুয়াখালী)

 

টানা বৃষ্টিতে দুমকিতে আমনের বীজতলা নষ্ট হয়ে রোপা আমনের বীজ সংকট দেখা দিয়েছে। ফলে জমি প্রস্তুত থাকলেও চাষ শুরু করতে পারছেন না অনেক কৃষক।

গত এক সপ্তাহে পটুয়াখালীতে ৪৭০ মি.মি. বৃষ্টিপাত হয়েছে। নিচু জমির বীজতলা ডুবে গিয়ে অধিকাংশ বীজ পচে গেছে। দ্বিতীয় ও তৃতীয় দফায় বপন করেও বেশিরভাগ জমিতে বীজ গজায়নি।

চাষিরা জানালেন, চড়া দামে বীজ কিনতে হচ্ছে। তা সত্ত্বেও চাহিদা অনুযায়ী বীজ পাওয়া যাচ্ছে না। এতে জমি অনাবাদি থাকার শঙ্কা তৈরি হয়েছে।

চলতি মৌসুমে দুমকিতে ৬৬৪১ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে ৩৫৪০ হেক্টরে উফশী ও ৩১০১ হেক্টরে স্থানীয় জাতের ধান চাষের লক্ষ্য।

স্থানীয় কৃষকদের ভাষ্যে, আগের বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় এখন আর নতুন করে বীজ তৈরি সম্ভব নয়। জমি খালি পড়ে আছে।

তবে উপজেলা কৃষি বিভাগের দাবি, বীজ সংকট ততটা প্রকট নয়। অনেক কৃষকের কাছে অতিরিক্ত বীজ রয়েছে, যা অন্যরা কিনে নিচ্ছেন।

এমআর 

বাংলাদেশ সময়: ১৭:০৪:২৪ ● ২৩৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ