সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

পিরোজপুরে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

হোম » পিরোজপুর » পিরোজপুরে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন
বুধবার ● ৩০ জুলাই ২০২৫


 ---

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

পিরোজপুরে একটি হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৩০ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন- পিরোজপুর সদর উপজেলার গুয়াবাড়িয়া গ্রামের মজিবর শেখ, কুমিরমারা গ্রামের ফোরকান হাওলাদার এবং মরিচাল গ্রামের মো. মাহাবুব। রায় ঘোষণার সময় আসামি ফোরকান পলাতক ছিলেন।

 

মামলার অন্য পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

 

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৯ এপ্রিল রাতে কুমিরমারা ফেরিঘাট থেকে বাড়ি ফেরার পথে জামাল হাওলাদারকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে আসামিরা। পরে ট্রলারে করে তাকে নিয়ে হুলারহাট বাজারে একটি গাছের সঙ্গে বেঁধে রেখে পালিয়ে যায়। সেদিন রাত ১টার দিকে স্থানীয় এক নৈশপ্রহরী জামালকে আহত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

 

পুলিশ জামালকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করে। পরদিন ১০ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নিহতের ভাই কামাল হাওলাদার পিরোজপুর সদর থানায় ৮ জনের বিরুদ্ধে মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এই রায় দেন।

 

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আকন। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবীর বাদল।

বাংলাদেশ সময়: ১৬:১৯:২২ ● ৩৭১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ