সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

কলাপাড়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আ*ত্মহত্যা

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আ*ত্মহত্যা
বুধবার ● ৩০ জুলাই ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে মো. নূরউদ্দিন মিয়া (২২) নামে এক যুবক আ*ত্মহত্যা করেছেন।

 

মঙ্গলবার (২৯ জুলাই) গভীর রাতে কলাপাড়া পৌর শহরের ৯নং ওয়ার্ডের বাদুরতলী এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নূরউদ্দিন ওই এলাকার মো. ফারুক মিয়ার ছেলে।

 

স্বজনদের বরাতে জানা যায়, ছয়-সাত মাস আগে মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া গ্রামের দুলাল সরদারের মেয়ে আলিফা আক্তারের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই আলিফা স্বামীর বাড়িতে থাকছিলেন।

 

প্রায় ২০ দিন আগে স্ত্রী তার বাবার বাড়িতে যান। এর মধ্যে ফোনে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। দুই দিন আগে আলিফা জানিয়ে দেন-তিনি আর সংসার করবেন না। এতে মানসিকভাবে ভেঙে পড়েন নূরউদ্দিন।

 

মঙ্গলবার রাতে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে, ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে তিনি আ*ত্মহত্যা করেন।

 

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি ইউডি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৫০:১৪ ● ২৭৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ