সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

নির্বাচন বানচালের অপচেষ্টার অভিযোগ গৌরনদীতে বিএনপির প্রতিবাদ-বিক্ষোভ

হোম » বরিশাল » নির্বাচন বানচালের অপচেষ্টার অভিযোগ গৌরনদীতে বিএনপির প্রতিবাদ-বিক্ষোভ
বুধবার ● ২৩ জুলাই ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের অপচেষ্টা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশ্লীল স্লোগান ও অপপ্রচারের প্রতিবাদে গৌরনদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

 

বুধবার দুপুরে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গৌরনদী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় সমাবেশ।

 

সমাবেশে বক্তারা তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

 

সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা এস. এম. আফজাল হোসেন। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আকন কুদ্দুসুর রহমান।

 

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস. এম. মনিরুজ্জামান, মঞ্জুর হোসেন মিলন, তাইফুর রহমান কচি, হোসনেয়ারা বেবী, আবুল হোসেন লাল্টু, জহুরুল ইসলাম জহির ও মাসুদ হাসান মিটু।

 

বক্তব্য রাখেন মোল্লা মাহফুজ, হেমায়েত হোসেন ও রুবেল গোমস্তাসহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ১৬:৫৯:০৩ ● ২২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ