সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

সভাপতি জাবেদ, সম্পাদক শোয়েব ঢাকাস্থ কলাপাড়া বিএনপি ফোরামের নির্বাচন সম্পন্ন

হোম » রাজনীতি » সভাপতি জাবেদ, সম্পাদক শোয়েব ঢাকাস্থ কলাপাড়া বিএনপি ফোরামের নির্বাচন সম্পন্ন
শনিবার ● ১২ জুলাই ২০২৫


 ---

সাগরকন্যা প্রতিবেদক, ঢাকা অফিস

 

ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের সভাপতি নির্বাচিত হয়েছেন জাবেদ গাজী। সাধারণ সম্পাদক হলেন মো. শোয়েব।

 

শুক্রবার (১১ জুলাই) রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি ভবনের মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১৬৮ ভোটারের মধ্যে ১৪৫ জন ভোট দেন। ভোট গ্রহণ চলে দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত।

 

নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন কে এম সাহজুল ইসলাম সাজু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম রিয়াজুল ইসলাম রিয়াজ এবং সাংগঠনিক সম্পাদক এইচ এম ইব্রাহিম।

 

আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

 

নির্বাচনের পর নবনির্বাচিত সভাপতি জাবেদ গাজী বলেন, আমার নেতা বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন ভাইয়ের দিকনির্দেশনায় আমি দীর্ঘদিন ধরে এই সংগঠনের সঙ্গে কাজ করছি। আজকের বিজয় সেই পরিশ্রমেরই ফল। আমি সবার প্রতি কৃতজ্ঞ। দায়িত্ব পালনেও আপনাদের সহযোগিতা চাই।

বাংলাদেশ সময়: ১৫:০৯:৪৩ ● ৪৬৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ