সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

আশঙ্কাজনক দু’জনকে ঢাকায় গলাচিপায় ট্রলারে আগুনে দগ্ধ ৫

হোম » পটুয়াখালী » আশঙ্কাজনক দু’জনকে ঢাকায় গলাচিপায় ট্রলারে আগুনে দগ্ধ ৫
শনিবার ● ১২ জুলাই ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)


পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের গ্রামর্দ্দন আশ্রয়ণ প্রকল্পসংলগ্ন নদীতে মাছ ধরার একটি ট্রলারে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লেগে পাঁচ জেলে দগ্ধ হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) জুমার নামাজের পর দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।


দগ্ধ হওয়া জেলেরা হলেন- পানপট্টি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জিহাদ মিয়া (১৮), জিহাদ চৌকিদার (১৯), শাকিল (১৭), ৯নং ওয়ার্ডের রাকিব (২৭) ও নবীন (২৫)। এদের মধ্যে জিহাদ মিয়া ও জিহাদ চৌকিদারের অবস্থা আশঙ্কাজনক।


স্থানীয় বাসিন্দা আবু সাইদ চৌধুরী সাগরকন্যাকে বলেন, জুমার নামাজ শেষে চিৎকার শুনে ছুটে যাই। পরে আশপাশের লোকজন নিয়ে আহতদের উদ্ধার করি। তিনি আরও জানান, ট্রলারে দুপুরের খাবার রান্নার সময় সিলিন্ডার ও চুলার সংযোগ পাইপে লিকেজ থেকে গ্যাস ছড়িয়ে আগুন ধরে যায় এবং সবাই দগ্ধ হন।


স্থানীয় গ্রাম পুলিশ মিরাজ জানান, গুরুতর আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে এবং দুইজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমি আহতদের খোঁজখবর রাখছি। তারা আবেদন করলে সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ সময়: ০:০৭:৫৯ ● ২৮৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ