সর্বশেষ
গৌরনদীতে প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকি, প্রতিবাদে মানববন্ধন ১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে

বগুড়ায় সাজাপ্রাপ্ত আসামী ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য ছুরিকাহত

হোম » কৃষি » বগুড়ায় সাজাপ্রাপ্ত আসামী ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য ছুরিকাহত
রবিবার ● ১৫ জুন ২০২৫


 

---

বগুড়া সাগরকন্যা প্রতিনিধি 

 

বগুড়া সদরের বড় কুমিরা এলাকায় ওয়ারেন্টের সাজাপ্রাপ্ত আসামি ধরতে গিয়ে পুলিশের এএসআই জাহাঙ্গীর আলম এবং কনস্টেবল মানিক ছুরিকাহত হয়েছেন।

 

পুলিশ জানায়, বড় কুমিড়া এলাকার মুরাদ নামের এক ব্যক্তি ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী। তার বাড়িতে অবস্থানের গোপন খবরের ভিত্তিতে গ্রেফতারের উদ্দেশ্যে  রোববার দুপুরে দিকে সেখানে পুলিশ অভিযান চালায়। উপশহর ফাড়ির এসআই জাহাঙ্গীর এবং কনস্টেবল মানিক আসামীর বাড়িতে অভিযানে অংশ নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই পুলিশ সদস্যকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে আসামি মুরাদ পালিয়ে যায়।

 

এসময় পুলিশ কনস্টেবল মানিকের পা ও হাতে আঘাতপ্রাপ্ত হয়, এবং এএসআই জাহাঙ্গীরের পেটে ছুরিকাঘাতে গুরুতর আহত হন।

 

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থল থেকে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনার সত্যতা স্বীকার করে বগুড়া সদর থানার ওসি মোঃ হাসান বাসির জানান, এসআই জাহাঙ্গীরের অবস্থা আশঙ্কাজন। তিনি আরো জানান, মুরাদকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৬:৪৮:২৬ ● ২৩৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ