সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

গোপালগঞ্জে কোকো’র মৃত্যু বার্ষিকীতে দোয়া ও শীতবস্ত্র বিতরণ

হোম » ঢাকা » গোপালগঞ্জে কোকো’র মৃত্যু বার্ষিকীতে দোয়া ও শীতবস্ত্র বিতরণ
শুক্রবার ● ২৪ জানুয়ারী ২০২৫


 

---

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥ 

গোপালগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়া ছোট ছেলে আরাফাত রহমান কোকো’র মৃত্যু বার্ষিকী  উপলক্ষে দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা বিএনপি’র সাবেক সভাপতি, সাবেক এমপি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এমএইচ খান মঞ্জু। ওই এলাকার প্রায় ৫ শতাধিক দুঃস্থ অসহায় মানুষদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে সদর উপজেলার উলপুর বাজার সংলগ্ন এমএইচ খান ডিগ্রী কলেজ মাঠে এ দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করে। এ দোয়া মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়া ছোট ছেলে আরাফাত রহমান কোকো’র রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহন করেন নেতাকর্মিরা।

এসময় গোপালগঞ্জ জেলা বিএনপি’র  যুগ্ন আহবায়ক অবসরপ্রাপ্ত  মেজর অহিদুজ্জামান,  জেলা বিএনপি’র সাবেক যুগ্ন সম্পাদক এস এম সুমন, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মেহেদী বিল্লাহ, শ্রমিক দলের যুগ্ম আহবায়ক রিপন দাড়িয়া, বিএনপি নেতা অনিক মোল্লা’সহ জেলা ও উপজেলা বিএনপি’র নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

 

বাংলাদেশ সময়: ২১:১৬:৪৭ ● ২৯৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ