সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

নেছারাবাদে অগ্নিকান্ডে বসতঘর ভস্মিভূত

হোম » কৃষি » নেছারাবাদে অগ্নিকান্ডে বসতঘর ভস্মিভূত
রবিবার ● ১৭ মার্চ ২০২৪


---

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নেছারাবাদে অগ্নিকান্ডে মালামাল সহ একটি বসতঘর সম্পূর্ন ভস্মিভূত হয়েছে। বরিবার (১৭ মার্চ) স্বরূপকাঠি পৌরসভার ৭নং ওয়ার্ডের জগৎপট্টি গ্রামে ঘটনাটি ঘটেছে।
জানা গেছে রবিবার সেহেরির কিছুক্ষণ পরেই ওই গ্রামের রাজমিস্ত্রী মো. আবু হানিফের বসতঘরে আগুনের ধোয়া দেখতে পায় প্রতিবেশিরা। তারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায় কিন্তু মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ঘরের চারদিকে ছড়িয়ে পড়ে। স্বরূপকাঠি ফায়ার সার্ভিসের কর্মিরা অকুস্থলে পৌছানোর পূর্বেই ঘরটি মালামাল সহ সম্পূর্ন ভস্মিভূত হয়ে যায়। আগুন লাগার সঠিক কারন সম্পর্কে জানা জায়নি। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় চার লক্ষ টাকা বলে ক্ষতিগ্রস্থ পরিবারটি জানায়।
খবর পেয়ে ইউএনও মনিরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে সরকারি সহযোগীতার আশ্বাস দিয়ে তাৎক্ষনিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের হাতে চাল ও কম্বল তুলে দেন।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:০২:০৮ ● ৪৪৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ