বাগেরহাট জেলা যুবদলের সভাপতি সুজন, সম্পাদক সোহাগ

হোম » খুলনা » বাগেরহাট জেলা যুবদলের সভাপতি সুজন, সম্পাদক সোহাগ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬


 

বাগেরহাট জেলা যুবদলের সভাপতি সুজন, সম্পাদক সোহাগ

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বাগেরহাট জেলা যুবদলের আট সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। নতুন কমিটিতে সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লাকে সভাপতি এবং শেখ মনিরুজ্জামান সোহাগকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

 

সোমবার (১৬ নভেম্বর) রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

কমিটির অন্য পদে রয়েছেন সিনিয়র সহসভাপতি মাসুদুজ্জামান মাসুদ, সহসভাপতি মনিরুজ্জামান মান্না, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান খান সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দ্বীপ ও ওমর আলী মুন্না এবং সাংগঠনিক সম্পাদক সুমন পাইক।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন এমপি ১৬ নভেম্বর নতুন এই কমিটির অনুমোদন দেন। আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

এর আগে ২০১৮ সালে হারুন-অর-রশীদকে সভাপতি ও সুজন মোল্লাকে সাধারণ সম্পাদক করে বাগেরহাট জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছিল। পরে ২০২৩ সালে কেন্দ্রীয় কমিটি ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করে। এরপর থেকে জেলায় নতুন কমিটি না থাকায় সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। দীর্ঘ বিরতির পর নতুন আংশিক কমিটি ঘোষণায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

 

নবগঠিত কমিটির সভাপতি সুজন মোল্লা বলেন, ‘জাতীয়তাবাদী দলের অভিভাবক তারেক রহমানের সুচিন্তিত মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় কমিটি এ কমিটি ঘোষণা করেছে। বাগেরহাট জেলা যুবদল অতীতের মতো আগামী দিনেও সব আন্দোলন-সংগ্রাম ও দলীয় কর্মসূচিতে অগ্রণী ভূমিকা পালন করবে।’ ফ্যাসিবাদ দমনে জেলা যুবদলের প্রতিটি সদস্য রাজপথে সক্রিয় থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫:০৫:০১




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ