পটুয়াখালী জেলা যুবদলের নতুন নেতৃত্বে সভাপতি রুমি, সম্পাদক রিমু

হোম » পটুয়াখালী » পটুয়াখালী জেলা যুবদলের নতুন নেতৃত্বে সভাপতি রুমি, সম্পাদক রিমু
সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬


পটুয়াখালী জেলা যুবদলের নতুন নেতৃত্বে সভাপতি রুমি, সম্পাদক রিমুসাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

পটুয়াখালী জেলা যুবদলের সাত সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। নতুন কমিটিতে সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমিকে সভাপতি এবং মোহাম্মদ রিমাউনুল ইসলাম রিমুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

 

সোমবার (১৬ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি এ কমিটির অনুমোদন দেন।

 

কমিটির অন্য পদে রয়েছেন সিনিয়র সহসভাপতি আল আমিন সুজন, সহসভাপতি নুরুল ইসলাম লিটন গাজী, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন এবং সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:০২:২৯




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ