মনপুরায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

হোম » ভোলা » মনপুরায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত
রবিবার ● ৮ নভেম্বর ২০২৬


 

মনপুরায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)

 

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার মনপুরায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 

রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা সমবায় কর্মকর্তা মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবিব, উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন বাচ্চু চৌধুরী, সহসভাপতি ডা. কামাল উদ্দিন ও সেলিম মোল্লা, মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্যসচিব হাফেজ আবদুর রহিম এবং যুবদল নেতা আব্বাস উদ্দিনসহ অন্যরা।

বাংলাদেশ সময়: ১৫:৫০:০৯ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ