নলছিটিতে জামায়াতের শিক্ষা শিবির, মেয়র ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

হোম » ঝালকাঠী » নলছিটিতে জামায়াতের শিক্ষা শিবির, মেয়র ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬


 

নলছিটিতে জামায়াতের শিক্ষা শিবির, মেয়র ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

সাগরকন্যা সংবাদদাতা, নলছিটি (ঝালকাঠি)

 

ঝালকাঠির নলছিটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিক্ষা শিবিরে পৌরসভার মেয়র ও উপজেলা চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) আয়োজিত শিক্ষা শিবিরে মেয়র পদে কামরুজ্জামান মান্না এবং উপজেলা চেয়ারম্যান পদে অ্যাডভোকেট বি.এম. আমিনুল ইসলামের নাম ঘোষণা করেন ঝালকাঠি-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করীম। এ সময় পৌরসভার প্রতিটি ওয়ার্ডে একজন করে কাউন্সিলর প্রার্থীর নামও ঘোষণা করা হয়।

 

সকাল সাড়ে ৮টায় প্রতিনিধিদের নিবন্ধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। সকাল ৯টায় উদ্বোধনী বক্তব্য দেন নলছিটি পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অ্যাডভোকেট আল আমিন হোসেন। এরপর দারসুল কুরআন উপস্থাপন করেন মাওলানা সানাউল্লাহ আল হাফিজ সালমান।

 

শিক্ষা শিবিরে ‘মজবুত ঈমান’ বিষয়ে আলোচনা করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাই। ‘কর্মীদের বৈশিষ্ট্য’ বিষয়ে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট বি.এম. আমিনুল ইসলাম। ‘যে অতীত প্রেরণা যোগায়’ শীর্ষক আলোচনা করেন শেখ নেয়ামুল করীম।

 

অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। শুভেচ্ছা বক্তব্য দেন কামরুজ্জামান মান্না, এফএম নজরুল ও মাওলানা জাকির হোসেন খান।

 

নলছিটি উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর সৈয়দ এম এ সালামের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন নলছিটি পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা আবু ত্বোহা।

 

শিক্ষা শিবিরে দলীয় নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রম, ইসলামী মূল্যবোধ এবং কর্মীদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:২৯:১৭ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ