বিমানবন্দরে ইউনূসকে ঘিরে বিক্ষোভ, মেঘনা আলমের ব্যঙ্গাত্মক পোস্ট

হোম » রাজনীতি » বিমানবন্দরে ইউনূসকে ঘিরে বিক্ষোভ, মেঘনা আলমের ব্যঙ্গাত্মক পোস্ট
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬


 

বিমানবন্দরে ইউনূসকে ঘিরে বিক্ষোভ, মেঘনা আলমের ব্যঙ্গাত্মক পোস্ট

সাগরকন্যা প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভের মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। এবার ইউনূসকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট দিয়েছেন আলোচিত মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম।

মৎস্যজীবী দলের এই নেত্রী নিজের সঙ্গে ইউনূসের শাসনামলে ঘটে যাওয়া একটি ঘটনার প্রসঙ্গ টেনে ফেসবুকে পোস্টটি দেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে মেঘনা লেখেন, ‘ইউনূস কি অবস্থা? এক সৌদি বেটাকে খুশি করতে নিজ দেশের ইমেজ, ইজ্জত দুনিয়াতে ছোট করে, নিজ দেশের মহিলাকে নিয়ে মিথ্যা অপবাদ নাটক করে হেনস্তা করেছো। তোমার কপালে হেনস্তা হওয়া আরও লেখা আছে!’

এর আগে সোমবার (১২ অক্টোবর) নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর টার্মিনালে ড. ইউনূসকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দেন কয়েকজন প্রবাসী বাংলাদেশি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাঁকে উদ্দেশ করে ‘ইউ আর টেরোরিস্ট’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’ ও ‘গো ব্যাক’সহ বিভিন্ন মন্তব্য করতে শোনা যায়।

পরে নিরাপত্তাকর্মীরা তাঁকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেন।

বিমানবন্দরের এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ড. ইউনূসকে নিয়ে আলোচনা শুরু হয়। কেউ কেউ ঘটনাটিকে একজন সম্মানিত ব্যক্তির প্রতি হেনস্তা হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের শাস্তির দাবি জানান। এর মধ্যেই মেঘনা আলমের ব্যঙ্গাত্মক পোস্টটি আলোচনায় আসে।

বাংলাদেশ সময়: ১৫:৪৭:৪১ ● ১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ