কুয়াকাটায় মাদক সেবনের অভিযোগে দুই বাসচালকের কারাদণ্ড

হোম » আইন-আদালত » কুয়াকাটায় মাদক সেবনের অভিযোগে দুই বাসচালকের কারাদণ্ড
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬


 

কুয়াকাটায় মাদক সেবনের অভিযোগে দুই বাসচালকের কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কুয়াকাটা বাসস্ট্যান্ডে অ্যালকোহল ও গাঁজা সেবনের অভিযোগে দুই পরিবহন চালককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

 

মঙ্গলবার রাত ৯টার দিকে মহিপুর থানার অধীন কুয়াকাটা বাসস্ট্যান্ডে এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. হিমেল (৩২) ও মো. মাহিম আহমেদ তন্ময় (৩২)। তাঁরা দুজনই কুয়াকাটা এক্সপ্রেসের চালক।

 

এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল কুয়াকাটা বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁদের এ দণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৫১:০২ ● ১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ