ইউএনওর নির্দেশে পরীক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ফি ফেরত দিল মাদ্রাসা

হোম » শিক্ষা » ইউএনওর নির্দেশে পরীক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ফি ফেরত দিল মাদ্রাসা
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬


 

ইউএনওর নির্দেশে পরীক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ফি ফেরত দিল মাদ্রাসা

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর গলাচিপা উপজেলার বড় চত্রা দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের কাছ থেকে বোর্ড নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে আদায় করা অতিরিক্ত অর্থ অভিভাবকদের ফেরত দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

 

বৃহস্পতিবার মাদ্রাসা কর্তৃপক্ষ অভিভাবকদের ডেকে অতিরিক্ত নেওয়া অর্থ ফেরত দেয়। এ সময় মাদ্রাসার সুপার মাওলানা মো. ওলিউল ইসলাম অভিভাবকদের হাতে টাকা ফিরিয়ে দেন।

 

জানা গেছে, দাখিল পরীক্ষার ফরম পূরণ ও সংশ্লিষ্ট ফি আদায়ের ক্ষেত্রে বোর্ড নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ নেওয়ার বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অতিরিক্ত আদায় করা অর্থ অভিভাবকদের ফেরত দেওয়ার নির্দেশ দেন।

 

ইউএনওর নির্দেশনার পরিপ্রেক্ষিতে মাদ্রাসা কর্তৃপক্ষ অতিরিক্ত নেওয়া অর্থ অভিভাবকদের ফেরত দেয়।

বাংলাদেশ সময়: ১৭:৫৬:০৭




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ