কয়রায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে সংবাদ সম্মেলন

হোম » খুলনা » কয়রায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে সংবাদ সম্মেলন
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬


কয়রায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে সংবাদ সম্মেলনসাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

খুলনার কয়রায় দেশব্যাপী ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের প্রক্রিয়া ও উদ্দেশ্য তুলে ধরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

 

এতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের বিভিন্ন দিক তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল বাকী। এ কার্যক্রমের উদ্দেশ্য, তথ্য সংগ্রহের প্রক্রিয়া ও সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে উপস্থিত ব্যক্তিদের অবহিত করা হয়।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কে এম মফিজুর রহমান ও কয়রা উপজেলা কৃষক দলের আহ্বায়ক এস এম গোলাম রসুল।

 

এ ছাড়া উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং কয়রায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:১৫:১৫ ● ১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ