নলছিটিতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

হোম » ঝালকাঠী » নলছিটিতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬


 

নলছিটিতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)

 

‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যে ঝালকাঠির নলছিটিতে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ পালিত হয়েছে।

 

সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরীন আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান পলাশ ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার।

 

এর আগে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৩:১৭:৫৮ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ