পিরোজপুরে জামায়াতের রুকন সম্মেলন, নেতৃত্ব নির্বাচনে ভোট

হোম » রাজনীতি » পিরোজপুরে জামায়াতের রুকন সম্মেলন, নেতৃত্ব নির্বাচনে ভোট
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬


পিরোজপুরে জামায়াতের রুকন সম্মেলন, নেতৃত্ব নির্বাচনে ভোট

 

 

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

পিরোজপুরে জেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সংগঠনটির জেলা পর্যায়ের আগামী দিনের নেতৃত্ব নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন রুকনরা।

 

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টায় পিরোজপুর শহরের টাউন স্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও বরিশাল অঞ্চল পরিচালক মোয়াজ্জেম হোসেন হেলাল, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী এবং বরিশাল অঞ্চল টিমের অধ্যাপক শাহ আলমসহ জেলা ও আঞ্চলিক পর্যায়ের নেতারা।

 

সম্মেলনে রুকনদের ভোটের ভিত্তিতে পিরোজপুর জেলা জামায়াতের আগামী দিনের দায়িত্বশীল নির্বাচন করা হবে। এ প্রক্রিয়ার মধ্য দিয়ে সংগঠনটির জেলা পর্যায়ের নেতৃত্ব নির্ধারণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬:৩৩:০৬ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ